রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট। যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। 

আইএসপিআর জানায়, রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। মার্কেটের ব্যবসায়ীরা জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছেন।

বঙ্গবাজারের আশপাশে সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। মাইকিং করে  এলাকাবাসীকে আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহবান জানানো হচ্ছে। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিস। 

আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit