মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ক্ষমা চাইলেন প্রভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : সাংবাদিকদের সঙ্গে সাদিয়া জাহান প্রভার দূরত্ব প্রসঙ্গে সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে কথা বলেন অভিনেত্রী। এসময় তার সঙ্গে ঘটা দুটি ঘটনার কথা জানিয়ে সাংবাদিকদের প্রতি অভিযোগ তুলেন। আর তাতে দিনব্যাপী সাংবাদিকদের পক্ষ থেকে ক্ষোভের প্রকাশ ঘটে। সেই ক্ষোভের বা অভিযোগের জবাব দিলেন প্রভা। রবিবার (২ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুকে আত্মপক্ষ সমর্থন করে সাংবাদিকদের উদ্দেশে তিনি লিখেন-

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শুভেচ্ছা নেবেন। গতকাল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ আয়োজিত লিগ্যাল উইংস ঘোষণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন। অনেক দিন পরে আপনাদের সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। চেষ্টা করেছি আপনাদের সব প্রশ্নের উত্তর দেয়ার। কিন্তু সেই সম্মেলনের পরে বেশ কয়েকজন সাংবাদিক ভাই বোন ফেসবুক পোস্টসহ বিভিন্ন মাধ্যমে বলছেন আমি ঢালাওভাবে সাংবাদিক ভাইদের বিরুদ্ধে অভিযোগ এনেছি। বিষয়টা একেবারেই সঠিক নয়।

প্রথমত, আমি কোনও সাংবাদিকের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ করিনি ও করছি না। আমি বলেছিলাম কতিপয় অসত্য নিউজ ও আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনায় আমার এখন ভয় হয়। আপনারা ভয়ের কারণ জানতে চাইলে আমি শুধুমাত্র আমার সঙ্গে ঘটে যাওয়া একটি দুটি ঘটনার উদাহরণ দিয়েছি। যে ঘটনাগুলো ওই সময়ই সমাধান হয়ে গেছে। তখনই সংশ্লিষ্ট সাংবাদিক ভাইয়েরা সরি বলেছেন। ঘটনার পরেও তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে গেছে।

ছোটবেলা থেকেই জেনে এসেছি, মানুষ যখন তার ভুল বুঝতে পারে তখন ক্ষমা করে দেয়াই উত্তম। তাই সংশ্লিষ্ট সাংবাদিকসহ কোনও সাংবাদিকের বিরুদ্ধেই আমার কোনও অভিযোগ আগেও ছিল না, এখনও নেই। তাই আমার চাওয়া আপনাদের সঙ্গে আমার অহেতুক ভুল বোঝাবুঝির অবসান হোক। আমরা আগের মতো ভাই বোন সম্পর্ক নিয়ে এগিয়ে যাই।

দ্বিতীয়ত, আমি আমার বিপদ আপদে বা নানা ধরনের সমস্যায় পরিবার ও সহকর্মীদের পাশাপাশি সবসময় আপনাদের পাই। তাই আমি মনে করি, বিগত দিনের মতো সামনের দিনগুলিতে আনন্দ বেদনায় আপনারাই আমার সঙ্গী হবেন। এটাও বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নানাভাবে একটা ভয়ের মধ্যে ছিলাম বলে, এতদিন আপনাদের সঙ্গে একটা দূরত্ব ছিল। আশা করছি সামনের দিনগুলিতে সেটা কাটিয়ে উঠবো। এ জন্য দরকার আপনাদের সহযোগিতা ও ভালোবাসা।

তবে গতকাল আমি আরও অনেক বিষয়ে কথা বলেছি। আমার বিশ্বাস ছিল, আমাকে ভালোবেসে আপনারা সে বিষয়গুলির দিকে নজর দেবেন। সেগুলো নিয়ে সংবাদ করবেন। উল্টো আমার উদাহরণ হিসেবে বলা ঘটনাকে অভিযোগে রূপ দিয়ে আবারও শিল্পী এবং সাংবাদিকদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। এটা আমার জন্য খুবই বেদনার। দয়া করে এই কাজটি না করার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি।

আপনাদের অবগতির জন্য আবার বলছি, আমার কোনও সাংবাদিকের বিরুদ্ধেই কোনও অভিযোগ নেই। একজনকে দিয়ে পুরো কমিউনিটিকে অভিযুক্ত করার মানুষ আমি নই। তবুও কোনও সাংবাদিক ভাই ও বোনেরা আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

সবাই ভালো থাকবেন। আপনাদের ভালোবাসায় রাখবেন।

সাদিয়া জাহান প্রভা

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit