সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নওগাঁয় ৩৩৬ মেধাবী শিক্ষার্থী পেল ট্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View
নওগাঁ প্রতিনিধি : জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নওগাঁয় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৩৩৬জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।  সোমবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে এসব ট্যাব বিতরন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দীনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ফয়সাল হাসান, নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাহিন মেহজাবিন মোহর, জিলা স্কুলের শিক্ষার্থী শুভসহ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ট্যাব বিতরণ এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী চিন্তার অংশ। প্রযুক্তি নির্ভর অবাধ বিচরণের ক্ষেত্রে এ ট্যাব গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। গ্রাম থেকে শহর পর্যায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহারে অজানাকে জেনে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারবে। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে ভাবেন বলেই এ উদ্যোগ। 
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ফয়সাল হাসান জানান, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব সমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জেলায় প্রায় ৩ হাজার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের করা হবে। সেই আলোকে নওগাঁ সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী ৩৩৬ শিক্ষার্থীর মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হবে।

 

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৩৭

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit