বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

শ্রীহট্ট মাতৃশক্তি ডাইরেক্টরি পঞ্জিকার প্রকাশনা অনুষ্ঠান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১১৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সুমানুষ হওয়ার প্রচেষ্টা থাকলে সমাজ হবে আলোকিত : অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় বলেছেন, আমাদের প্রিয় দেশে নীতি-নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। এই ভয়াবহ অবস্থার কারণে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ও রাষ্ট্রীয় জীবনে চরম অস্থিরতা বিরাজ করছে। মেধাবী সন্তানদের বিদেশমুখী প্রবণতার কারণে পরিবার, সমাজ ও দেশ মেধা-সংকটে পড়েছে। তিনি বলেন, সময় থাকতে আমাদের সবাইকে অধ্যয়নে মনোযোগী হতে হবে। জানতে হবে, বুঝতে হবে। শ্রেণি-বিভাজন সৃষ্টি না করে মানবিক গুণাবলীসম্পন্ন সুমানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি গতকাল শনিবার (১ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে শ্রীহট্ট মাতৃশক্তি ডাইরেক্টরি পঞ্জিকা ১৪৩০ বঙ্গাব্দ এর প্রথম বর্ষ প্রথম সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায় আরও বলেন, সুমানুষ হওয়ার প্রচেষ্টা থাকলে সমাজ হবে আলোকিত। আমাদের আচার-অনুষ্ঠান সঠিক সময়ে সুন্দরভাবে পালনে এই পঞ্জিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। তিনি প্রকাশনাটির সফলতা কামনা করেন।

প্রকাশনা অনুষ্ঠানে শ্রীহট্ট মাতৃশক্তি ডাইরেক্টরি পঞ্জিকা ১৪৩০ বঙ্গাব্দ এর প্রথম বর্ষ প্রথম সংখ্যার সম্পাদনা পরিষদের অন্যতম উপদেষ্টা ও সিলেট নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দীলিপ কুমার দাশ চৌধুরী অ্যাডভোকেট সভাপতিত্ব করেন। শ্রীহট্ট মাতৃশক্তি ডাইরেক্টরি পঞ্জিকা ১৪৩০ বঙ্গাব্দ এর প্রথম বর্ষ প্রথম সংখ্যার সম্পাদক ও প্রকাশক ড. চিন্ময় চৌধুরী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক প-িত রাকেশ শর্মা, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক অরুন চক্রবর্তী, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপক উত্তম সরকার, সমাজসেবক বাপ্পী দাস, স্টেইট কলেজের পরিচালক পলাশ চক্রবর্তী, সমাজসেবক পিন্টু সরকার, ছড়াকার কৌশিক লস্কর, দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, দৈনিক জৈন্তাবার্তার ফটো সাংবাদিক কৃতিশ তালুকদার।

উপস্থিত ছিলেন- সংস্কৃতিকর্মী বিমল কুমার সিংহ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র গীতাপাঠ করেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দীলিপ কুমার দাশ চৌধুরী অ্যাডভোকেট। অনুষ্ঠানে শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যাপিকা মঞ্জুশ্রী চৌধুরীর অকাল প্রয়াণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit