ডেস্ক নিউজ : শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ও বিএসসি ইন নার্সিং কোর্সের ২৭তম কম্প্রিহেনসিভ (লাইসেন্সিং) পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে দুপুর ২টার পর আর বিশেষজ্ঞ ডাক্তার থাকে না। তারা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগী দেখে। আমরা চেয়েছি যে ডাক্তাররা প্রাইভেট ক্লিনিকে না গিয়ে সরকারি হাসপাতালেই যেন বিকেলবেলায় প্রাইভেট চেম্বারে রোগী দেখতে পারেন। এখানে বাইরে যে ফি নেন ডাক্তাররা, আর এখানে তার এক-তৃতীয়াংশ অর্থ নেবেন।
তাছাড়া হাসপাতালে যেসব রোগী ভর্তি থাকেন, তাদেরও অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসার প্রয়োজন পড়ে। আমাদের এ সিদ্ধান্তের ফলে সরকারি হাসপাতালগুলোতে বিকেলেও বিশেষজ্ঞ ডাক্তার থাকবে। এতে সেবার মান আরও উন্নত হবে।’এ সিদ্ধান্তে ডাক্তার, নার্স ও রোগী সবাই খুশি বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।
কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৩:৫৪