বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

রমজানে ঘুমের সমস্যায় করণীয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৭৮ Time View

লাইফস্টাইল ডেস্ক : রাতে ঘুম ভালো হলে সেহরিতে ভোররাতে উঠলেও আপনি থাকবেন অনেকটাই প্রাণবন্ত। এ জন্য আপনাকে অবশ্য মেনে চলতে হবে কিছু বিষয়। মনে রাখবেন, ঘুমের সময় পার হয়ে গেলে কিছুতেই ঘুম আসতে চায় না। তাই রমজানের এ সময়টায় তারাবির নামাজের আগে রাতের খাবার খেয়ে নিন। ২০ মিনিট বিশ্রাম নিয়ে তারাবির নামাজ পড়ে ফেলুন। এর পরই ঘুমিয়ে পড়তে চেষ্টা করুন।

কারণ, দেরি করে ঘুমাতে গেলে ভোররাতে ওঠাটা বেশ কঠিন। এতে শরীরেও বেশ খারাপ প্রভাব পড়ে। ভালো বা গভীর ঘুমের জন্য প্রথমেই একটি ভালো ঘর পছন্দ করুন। ডায়েট লিস্টে এমনসব খাবার প্রাধান্য দিন যেগুলো ঘুমের জন্য ভালো। এ জন্য ইফতারে খাবার তালিকায় রাখতে পারেন বাদাম, দুধ, আখরোট, মধু, কলা, ডিম কিংবা মিষ্টি আলু। পাশাপাশি অনিদ্রা দূর করতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন।

সঠিক সময়ে ঘুম আনতে ঘুমের চার ঘণ্টা আগে কফি, সিগারেট ও মদ্যপানের অভ্যাস আজই ত্যাগ করুন। পাশাপাশি রাতে এড়িয়ে চলুন তৈলাক্ত, ভারী, চিনিজাতীয় খাবার বা কার্বহাইড্রেটযুক্ত পানীয় যা হজম হতে বেশি সময় নেবে। সবসময় চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার গ্রহণ করার। প্রতিদিন এসব অভ্যাসের অনুশীলনে আপনি সঠিক সময়েই শান্তির ঘুমের দেখা পেয়ে যাবেন। সেই সঙ্গে ঘুম থেকে উঠে যেতে পারবেন সেহরির সঠিক সময়ের আগেই।

সূত্র: এই সময়

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit