রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

কোষ্ঠকাঠিন্য এড়াতে ছাড়তে হবে যে ৫ খাবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

লাইফস্টাইল ডেস্ক : তাই এ সমস্যা থেকে বেঁচে থাকতে হলে ছাড়তে হবে কিছু খাবার। যা আপনাকে এ রোগ থেকে দূরে রাখবে। চলুন জেনে নেয়া যাক সেসব খাবারের তালিকা।

 দুগ্ধজাত খাবার

দুধের তৈরি খাবার ফচন্দ করেন না এমন লোক খুবই কম আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দই ছাড়া অন্য দুগ্ধজাত খাবার  কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা বাড়িয়ে দেয়। বিশেষ করে, চিজ ও দুধ বেশি পরিমাণে খেলে এই রোগ হতে পারে। তাই এ ধরণের খাবার বেশি পরিমাণে খেতে যাবেন না। তবে দুধের তৈরি দই খেতে পারেন। দইয়ে প্রোবায়োটিক পেটের জন্য উপকারী। এটি পেট পরিষ্কার করতে সহায়ক।
  
দূরে রাখুন ফাস্ট ফুড
 
সারাদিনের ব্যস্ততায় আমাদের হাতে সময় নেই। দ্রুত ছুটে এ চলা জীবনে রান্না করার সময়টুকুও আমাদের হয়ে ওঠে না। তাই বাইরের খাবারেই বেশিরভাগ লোকের ভরসা। তবে নিয়মিত ফাস্ট ফুড জাতীয় খাবার খেলে হজম ক্ষমতার বারোটা বেজে যায়। তখন বদহজম থেকে শুরু করে অ্যাসিডিটি, গ্যাস হয় নিত্যসঙ্গী। তাই কোষ্ঠ্যকাঠিন্য থেকে বাঁচতে এ ধরণের খাবার থেকে দূরে থাকার চেষ্টা করুন।
 
ভাজাপোড়া খাবেন না
 
তেলে ভাজা খাবার খুবই সুস্বাদু হয়। তাই সবাই এ ধরণের খাবারের ভক্ত হয়ে থাকেন। বিশেষ করে ইফতারে তো অনেকের ভাজাপোড়া না হলে চলেই না। তবে ভাজা খাবার বেশি খেলে পেটের মারাত্মক সমস্যা হয়। এ জাতীয় খাবারে ফ্যাটের পরিমাণ অত্যধিক। যা বদহজমের সৃষ্টি করে। ফলে মল শক্ত হয়ে যায়। তাই ডিপ ফ্রায়েড বা ভাজাপোড়া যেকোনো খাবার থেকেই দূরে থাকুন।
 
ডিম খান পরিমিত
 
নিঃসন্দেহে ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এটি দামেও সস্তা। তাই প্রায় প্রতিটি মানুষই ডিম খেয়ে খাকেন। তবে এ পুষ্টিকর খাবারটিতেও রয়েছে সমস্যা। ডিমে ভরপুর প্রোটিন থাকলেও নেই কোনো ফাইবার। আর ফাইবার না থাকার কারণে ডিমে খেলে শরীরে সমস্যা হতে পারে। পেট পরিষ্কার না হওয়ার আশঙ্কাও থাকে। তাই অতিরিক্ত ডিম খাওয়া খেতে বিরত থাকুন।
 
বর্জন করুণ মদ্যপান
 
মদ একটি অ্যালকোহল সমৃদ্ধ খুবই বাজে পানীয়। এ পানীয়ের নেশায় ডুব দিলে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। এমনকী হতে পারে কোষ্ঠকাঠিন্যও। মদ পান করলে শরীর ডিহাইড্রেট হয়ে যায়। আর শরীরে পানির ঘাটতি থাকলে তো নানা সমস্যা দেখা দেবেই। তাই কোষ্ঠ্যকাঠিন্য দূরে রাখতে আজই মদ্যপান ত্যাগ করুন।
 
সূত্র: এই সময়

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit