বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

তোশাখানা মামলা থেকে মুক্তি পেলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তোশাখানা মামলা থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার ইমলামাবাদের স্থানীয় একটি আদালত ইমরানকে এ মামলা থেকে মুক্তি দিয়েছেন। খবর জিও নিউজের। 

এ মামলায় আদালতে ধারাবাহিক অনুপস্থিতির কারণে এ মাসের শুরুতে ইসলামাবাদের এই আদালত পিটিআই প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গ্রেফতারি পরোয়ানা বাতিলও করা হয়। 

তোশাখানা মামলা নিয়ে নানা জলঘোলার পর তাকে মুক্তি দেওয়া হলো। গ্রেফতার করতে আসা পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের কয়েক দফা সংঘর্ষও হয়েছে। এতে আহত হয়েছেন অনেক পিটিআই সমর্থক। 

তোশাখানা মামলা কী?

পাকিস্তানের বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহারগুলো বিক্রি করে দিয়েছেন ইমরান খান। এসব উপহারের মধ্যে ছিল ১০ লাখ ডলার মূল্যের উচ্চদামের একটি ঘড়িও। 

রাষ্ট্রপ্রধান ও সাংবিধানিক পদধারীদের রাষ্ট্রীয় সফরে উপহার বিনিময় স্বাভাবিক প্রথা। পাকিস্তানের উপহার সংরক্ষণ (তোশাখানা) নীতি অনুসারে, এসব উপহার রাষ্ট্রের সম্পদ হিসেবে থাকবে, যতদিন না সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। 

আইনে সুযোগ রাখা হয়েছে কর্মকর্তা চাইলে বাজারমূল্যের চেয়ে ১০ হাজার রুপি কম দিয়ে উপহার নিজেদের কাছে কিনে রাখতে পারবেন। 

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৮:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit