শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

৫ এপ্রিলে থেকে মেট্রোরেল চলার সময় দুই ঘণ্টা বাড়বে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : ৫ এপ্রিলে থেকে মেট্রোরেল চলাচলের সময় আরো দুই ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সকাল ৮ টা থেকে চলবে দুপুর ২ টা পর্যন্ত । এদিকে, আগারগাও থেকে মতিঝিল, দ্বিতীয় পর্যায়ে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হবে, জুলাই মাসের মধ্যে। ডিএমটিসিএল এর নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়েছে। 

কথা ছিলো, যাত্রীদের অভ্যস্ততার ওপর মেট্রো চলাচলের সময় ও স্টেশন সংখ্যা বাড়নো হবে। 

গেল তিন মাসে ১০ লাখ ৭৭ হাজার যাত্রী উঠেছে ইলেক্ট্রিক ট্রেনে। এতে আয় হয়েছে, ৬ কোটি ২০ লাখ, পরিচলন ব্যায় ৭ কোটি ৩৩ লাখ। 

ডিএমটিসিএল  এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকী জানান, ৩১ মার্চ সব কটি স্টেশনে থামছে, মেট্রোলের। ক্রমান্বয়ে সময় বাড়ানোর অংশ হিসেবে, এপ্রিলের ৫ তারিখ ২টা পর্যন্ত চলাচল করবে  মেট্রোরেল।

এদিকে, আগারগাও-মতিঝিল বাকি অংশের পূর্ত কাজ শেষ করে, ইলেক্ট্রিক লাইন বসানো ও সাব স্টেশনের পরিপূর্ণ কাজ শেষ করে আনা হয়েছে বলেও জানান তিনি। বলেন, লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে-ই পারফরম্যান্স টেস্ট জুলাইয়ে। 

সব কিছু ঠিক ঠাক মত এগুলে পূর্ব ঘোষিত পরিকল্পনা মত, চলতি বছরের ডিসেম্বর মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল সেবা পাবে রাজধানীবাসী। 

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit