বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

রোজা রাখলে অফিস যেভাবে করবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৯৯ Time View

লাইফস্টাইল ডেস্ক : রোজা আমাদের স্বাভাবিক জীবনের রুটিনে অনেকটাই পরিবর্তন নিয়ে আসে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতেও অনেককে হিমশিম খেতে হচ্ছে। রোজায় মধ্যরাতে সেহরি খেয়ে সঠিক সময়ে সকালে অফিসে আসাটা যেন এখন অনেকটাই দুঃসাধ্য হয়ে পড়েছে।

অফিসের কাজে এখন অনেকেই আগের মতো গতি খুঁজে পান না। কাজের মাঝেই যেন একরাশ ঘুম আপনার চোখকে আর তাকিয়ে থাকতে দিতে চাচ্ছে না। যদি এমন হয় আপনার বর্তমান দিনকাল, তাহলে আজকের আয়োজন আপনারই জন্যই। বৈরী পরিবেশে রোজা রেখেও সারা দিন আপনি থাকবেন প্রাণবন্ত। সেই সঙ্গে যেকোনো কাজেই আপনি পাবেন উৎসাহ। তবে এর জন্য আপনাকে মেনে চলতে হবে কিছু বিষয়, যেমন:

প্রথমেই যে বিষয়টির ওপর জোর দেবেন তা হলো পূর্ণ বিশ্রাম ও ঘুম। যেহেতু মধ্যরাতে সেহরির জন্য জেগে থাকতে হয়, তাই ঘুমের সমস্যায় অনেকেই ঠিকমতো মনোযোগ দিতে পারেন না কাজে। এ জন্য অফিস শেষে কোথাও সময় নষ্ট না করে সোজা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে টানা ঘুম দিতে পারেন।

এ ঘুমের কারণেই মধ্যরাতে সেহরি শেষ করেও আপনি সকালে সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারবেন। খুব বেশি প্রয়োজন না হলে এই সময়টায় মোবাইল কিংবা কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কেননা, অপ্রয়োজনে এর ব্যবহারে আপনার শারীরিক ও মানসিক অবসাদ হওয়ার আশঙ্কা থাকে। যার কারণে অফিসে কাজের গতি অনেকটাই ধীর হয়ে পড়ে।

অফিসে সঠিক সময়ে পৌঁছানোর জন্য অ্যালার্মও ব্যবহার করতে পারেন। যদি আগেই ৩ থেকে ৪ ঘণ্টার একটি ভালো ঘুম আপনি ঘুমাতে পারেন, তবে এই অ্যালার্মের শব্দে এখন থেকে আর আপনার মেজাজ গরম হবে না। অফিসে পুরোনো কাজের ছন্দ ফিরিয়ে আনতে আপনার ডেস্কে রাখতে পারেন তাজা ফুল। এই ফুলের সুবাসে আপনি সহজে ক্লান্তিবোধ করবেন না। কাজেও ফিরে পাবেন হারানো গতি। কাজে আগ্রহ বাড়িয়ে তুলতে পিন আপ বোর্ডে পিন করতে পারেন কিছু ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক উদ্ধৃতি। কাজের টেবিলে রাখতে পারেন পরিজনের ছবিও।

একটানা কাজে বিরতি রাখুন। কাজের মাঝে চোখকে দিতে পারেন দুই মিনিটের জন্য ছোট একটু বিরতি। এই সময়টা তাই একটু হাঁটতে পারেন। এতে টানা কাজের জন্য মাথা, ঘাড় বা কাঁধের ব্যথাও এড়াতে পারবেন। কাজের প্রতি উৎসাহ আনতে নিজেই নিজেকে উৎসাহ দিতে পারেন। মাঝে শুনতে পারেন পছন্দের কোনো গজল। এ সময় অফিসে কখনোই নিজেকে পরনিন্দায় জড়াবেন না। কোনো খারাপ কাজ করবেন না। কেননা, এতে ধর্মীয় বিধান অনুযায়ী রোজা হবে না।

এসব বিষয় মাথায় রাখলে আশা করি রোজা রেখেও আপনি অফিসে আর ক্লান্তি বোধ করবেন না; বরং অন্যদের তুলনায় অনেকটাই থাকবেন ফ্রেশ ও প্রাণবন্ত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit