বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

হঠাৎ নিজের প্রায় সব গাড়িই বিক্রি করলেন কোহলি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক :গাড়ির প্রতি বিরাট কোহলির দুর্বলতার কথা তার প্রায় সব ভক্তেরই জানা। ভারতের সাবেক অধিনায়কের গ্যারেজে বিভিন্ন সময় দামি গাড়ি দেখা গেছে। সেই গাড়ি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু পোস্টও দিয়েছেন তিনি। তবে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান জানালেন, এখন তার গ্যারেজে খুবই কম গাড়ি রয়েছে। বাকি সব গাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি।

কোহলির এই মন্তব্যে কৌতূহল তৈরি হয়েছে। কেন হঠাৎ এত গাড়ি বিক্রি করে দিলেন তিনি? আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইউটিউব চ্যানেলে কোহলি বলেছেন, ‘আমার বেশির ভাগ গাড়িই ঝোঁকের বশে কেনা। খুব কমই সেই গাড়িগুলো চালিয়েছি বা চেপে কোথাও গিয়েছি। একটা সময়ের পরে মনে হয়েছিল, এ ভাবে গাড়ি কিনতে থাকার কোনো মানে নেই। তাই বেশির ভাগ গাড়িই বিক্রি করে দিয়েছি। এখন সেগুলোই রয়েছে, যেগুলো আমাদের দরকার।’

এ কথাগুলোর মধ্য দিয়ে কোহলি তুলে ধরেছেন নিজের পরিণত মানসিকতার কথা। বুঝিয়ে দিয়েছেন, কেন আগের থেকে এতটা পরিণত তিনি। সেটা ক্রিকেট মাঠেই হোক বা মাঠের বাইরে।

কোহলি বলেছেন, ‘বয়স বাড়তে থাকলে মানুষ চারপাশের জিনিস সম্পর্কে আরো ভালোভাবে জানতে এবং বুঝতে পারে। একই সঙ্গে সে পরিণত হয়। একটা বয়সের পর আর খেলনা ভালো লাগে না। তখন যেটা প্রয়োজন, মানুষ ঠিক সেটাই খোঁজে।’

কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit