বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

আফিফ, সাইফের দলে ফেরার পথ বাতলে দিলেন সুজন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা হচ্ছিল আফিফ হোসেন ধ্রুবকে। জাতীয় দলের জার্সিতে ধ্রুবতারার মতো ঔজ্জ্বল্য নিয়ে আগমন হয়েছিল তার। সাদা বলের দুই ফরম্যাটেই সংক্ষিপ্ত ক্যারিয়ারে খেলেছেন ভালো কিছু ইনিংসও। কিন্তু হুট করে ব্যাটে ভাটার টান। গেল কয়েকটি সিরিজে রান পাচ্ছিলেন না। ব্যর্থ হয়েছেন সবশেষ বিপিএলে। 

নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়দের উত্থানের  আসরে নিজের ছায়া হয়েছিলেন আফিফ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাদ পড়েন একাদশ থেকে। আর এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তো বাদ পড়েছেন স্কোয়াড থেকেই। কোচ হাথুরুসিংহে দল থেকে তাকে ছেটে ফেলে পাঠিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলে নিজের  হারানো ফর্ম পুনরুদ্ধার করতে। কিন্তু বিধি বাম! আবাহনীর জার্সিতে যে আফিফের সুযোগ মিলছে না ডিপিএলের মাঠেও। যা নিয়ে আক্ষেপ ঝরেছে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের  কণ্ঠেও।

তিনি বলেন, ‘তাকে (আফিফ) দিয়ে হয়ত ওপেনিং করা যেতো কিন্তু বিজয়-নাঈমও ফর্মে আছে আর আফিফের জায়গাও না সেটা। আফিফের যে জায়গাটায় রান করা দরকার, ইনশাআল্লাহ করবে।’
আফিফের পাশাপাশি আবাহনীর জার্সিতে খেলছেন সাইফউদ্দিনও। জাতীয় দলের বাইরে থাকা এই পেস বোলিং অলরাউন্ডার ডিপিএলে বল হাতে আছেন দারুণ ছন্দে। ব্যাটিংয়ের সুযোগ সেভাবে না পেলেও বল হাতে অবদান রাখছেন দলের জয়ে। ইনজুরির কারণে বারবার ছিটকে যাওয়া সাইফউদ্দিনও জাতীয় দলে ফিরতে পারবেন বলে বিশ্বাস সুজনের।

তিনি বলেন, ‘সাইফউদ্দিন ফিটনেসের দিক দিয়ে অনেক ইমপ্রুভ করেছে। ওকে আমি সবসময় একটা কথাই বলি, ওর স্কিল নিয়ে কোনো সমস্যা নাই, ও স্কিলফুল বোলার। ফিটনেস নিয়ে ওর সমস্যা ছিল। এটা ভালো খবর যে, ও ফিটনেস ইস্যুটা অনেকটা রিকভারি করেছে। ফিট অবস্থায় ভালো শেইপে আছে।’কোচ হাথুরুসিংহের ছোঁয়ায় দলের অ্যাপ্রোচে অনেক পরিবর্তন এসেছে। তাই টাইগাররা এমন ছন্দে রয়েছে বলেও মত তার।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/রাত ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit