ডেস্ক নিউজ : চট্টগ্রাম বন্দর ও বেলজিয়ামের এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে। চট্টগ্রাম ও এন্টওয়ার্প বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হলে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর মধ্যে দ্রুত এবং কম খরচে কন্টেইনার/কার্গো পরিবহন সহজ হবে। বিশেষ করে তৈরি পোশাক পরিবহনের ক্ষেত্রে সময় ও খরচ কমে যাবে।
আজ বুধবার সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত বেলজিয়ামের অনাবাসিক রাষ্ট্রদূত দিদিয়ের ভেন্ডারহেসেল্টের সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক স্বাস্থ্যসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত একটি আঞ্চলিক বাণিজ্য মিশনের দলনেতা হিসেবে সাক্ষাত করেন। রাষ্ট্রদূতের সাথে বেলজিয়াম দূতাবাসের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার বেবিতি ডেসফোসেজ, ব্যবসায়ি ব্রাম ভেন্ডিপিত, এবং অলিভিয়ার ভিজভার্মান উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার বণিক, যুগ্মসচিব (পরিকল্পনা) শেখ মো. শরিফ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/রাত ১১:২৮