বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ায় ‘নেতিবাচক’ পরিণতি টেনে আনতে পারে : পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোয় পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়ার অর্থনীতি। আর এই নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য ‘নেতিবাচক’ পরিণতি টেনে আনতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে পুতিন বারবার বলেছেন, রাশিয়া তার তেল ও গ্যাস রপ্তানিকে লক্ষ্য করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবিলা করছে। তবে দেশটিতে বর্তমানে বেকারত্বের হার সর্বকালের সর্বনিম্নে রয়েছে বলে জানান তিনি। এছাড়াও মার্চের শেষ নাগাদ রাশিয়ায় মূল্যস্ফীতি চার শতাংশের নিচে নেমে যাবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট পুতিন।

তিনি বলেন, আমাদের স্বস্তি বোধ করা উচিত নয়। রাশিয়ার অর্থনীতিতে ইতিবাচক প্রবণতাকে সমর্থন দিতে হবে। কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। নিশ্চিত করতে হবে আর্থিক ও প্রযুক্তিগত সার্বভৌমত্ব। দ্রুত এবং অপ্রয়োজনীয় আমলাতন্ত্র ছাড়া কাজ করার আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, এক বছর আগে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান শুরু করার পর পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit