বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

চট্টগ্রাম-৮ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বুধবার (২৯ মার্চ) রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনার মোহাম্মদ হাসানুজ্জামান যাচাই বাছাই শেষে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশা, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলী। নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংবলিত তালিকা না থাকায় স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলীর মনোনায়ন বাতিল করা হয়।

যাচাই-বাছাইয়ের পর এখন প্রার্থীতা টিকে রয়েছে তিনজনের। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit