স্পোর্টস ডেস্ক : আগামী ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল হবে বাছাইপর্ব। কিন্তু অর্থাভাবে সে বাছাইপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। অলিম্পিকে এশিয়ার কোটার জন্য বাছাই পর্ব শুরু হচ্ছে। আগামী মাসে শুরু হতে যাওয়া বাছাই পর্বে ইরান, মিয়ানমার ও মালদ্বীপের সঙ্গে একই গ্রুপে ছিল বাংলাদেশ। তিন রাউন্ডে হতে চলে এই বাছাই পর্বে খেলার কথা ছিল বাঘিনীদের। সাফজয়ী সাবিনা, সানজিদা, মারিয়ারা সেখানে নবিজেদের প্রমাণের আরও কেটি সুযোগ পেতেন। কিন্তু অর্থাভাবে বাফুফে পারছে না সে সুযোগটা করে দিতে।
কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:০০