বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

মেক্সিকোতে গণহত্যা দিবস পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : মেক্সিকোতে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। দিবসের প্রথম ভাগে জাতীয় সংগীতের মূর্ছনার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের গণহত্যার বৈশ্বিক স্বীকৃতির আহ্বান জানানো হয়। আজ মেক্সিকো বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরপর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দেওয়া বাণী পাঠ করা হয় এবং এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে গণহত্যায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

রাষ্ট্রদূত আবিদা ইসলামের নেতৃত্বে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে দূতাবাস বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।

এ ছাড়া কোলেহিও ডি মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এশিয়ান অ্যান্ড আফ্রিকান স্টাডিজের সাথে যৌথ উদ্যোগে দূতাবাস ২৭ মার্চ ‘Recognizing the 1971 Bangladesh Genocide: An Appeal for Rendering Justice’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজ আহমেদ। যেখানে তিনি ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত সকল গণহত্যার বিশদ বর্ণনা করেন এবং আন্তর্জাতিক মহলে গণহত্যার স্বীকৃতি আদায়ে বর্তমান নানা উদ্যোগের কথা উল্লেখ করেন।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে একাত্তরের ২৫ মার্চের কালরাতে গণহত্যার শিকার সকল শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাংলাদেশের গণহত্যার অকল্পনীয় ভয়াবহতা, মানবাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব, গণতন্ত্র ও আইনের শাসনের উপযোগিতার প্রতি গুরুত্বারোপ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit