বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সাত বলে ৭ রানে ২ উইকেট হারাল আয়ারল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে সিরিজে ফেরার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে আয়ারল্যান্ডের লক্ষ্য ১০২ বলে ২০৩ রান। রানের পাহাড় ডিঙ্গাতে নেমে শুরুতেই বিপদে আয়ারল্যান্ড ক্রিকেট দল।ইনিংসের প্রথম বলেই তাসকিনের বলে লিটনের দুর্দান্ত ক্যাচে পরিণত হন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টারলিং। ইনিংসের দ্বিতীয় ওভারে সাকিবের করা রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লরকান টাকার।

পল স্টারলিং এবং লরকাট টাকারের বিদায়ে ১.১ ওভার তথা মাত্র ৭ বলে স্কোর বোর্ডে ৭ রান জমা করতেই ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আয়ারল্যান্ড। বুধবার টস হেরে প্রথমে ব্যাট করে ১০২ বলে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে যায়। কার্টল ওভারে গড়ায় খেলা। ১৭ ওভার তথা ১০২ বলে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ২০২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ দল।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরো ২০ ওভার খেলতে পারলে নিশ্চিত রানের রেকর্ড গড়তে পারত টাইগাররা। কিন্তু বৃষ্টিতে ৩ ওভার কমে যাওয়া রেকর্ড আর হয়নি। তারপরও কম করেনি বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০২ বলে ৩ উইকেট হারিয়ে করেছে ২০২ রান।

উদ্বোধনী জুটিতে ৫৬ বলে ১২৪ রানের রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও রনি তালুকদার। ১৮ বলে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া লিটন ফেরেন ৪১ বলে ১০টি চার আর তিন ছক্কায় ৮৩ রান করে। ২৩ বলে তিন চার আর ২টি ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি তালুকদার। ১৩ বলে তিন চার আর এক ছক্কায় ২৪ রান করে ফেরেন তাওহিদ হৃদয়। মাত্র ২৪ বল মোকাবেলা করে ৩ চার আর দুই ছক্কায় ৩৮ রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit