বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়ার্স’ নিয়ে মহড়ায় রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধের মধ্যে এবার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়ার্স’ ও কয়েক হাজার সৈন্য নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ব্যালিস্টিক মিসাইল ইয়ার্সের রেঞ্জ সাড়ে সাত হাজার মাইল। বুধবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রামে দেওয়া এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় তিন হাজারেরও বেশি সামরিক কর্মী ও প্রায় ৩০০টি সামরিক অস্ত্র-সরঞ্জাম জড়িত রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মন্ত্রণালয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমায় মার্কিন বাহিনী লিটল বয় নামের যে পারমাণবিক বোমা ব্যবহার করেছিল, ইয়ার্স কমপ্লেক্সের ক্ষমতা তার ১২ গুণ। ফলে মহড়াকে মস্কোর পারমাণবিক শক্তি প্রদর্শনের আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

ইউক্রেনে সামরিক অভিযানের পর থেকে সীমান্তবর্তী বেলারুশের সাথে সামরিক প্রশিক্ষণ বাড়িয়েছে রাশিয়া। গত বছর একাধিক মহড়া পরিচালনা করেছে দেশটি।

সম্প্রতি কৌশলগত পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত করার ওপর গুরুত্ব দিচ্ছে রাশিয়া। রুশ বাহিনী তাদের কালুগা অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে ইয়ার্স নামের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে। এর আগে ক্ষেপণাস্ত্রটির বিষয়ে রাশিয়া জানিয়েছিল, এটি পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের দায়িত্বে থাকবে।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit