বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : নিয়মিত অধিনায়ক টিম সাউদির অনুপস্থিতিতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন দু’টি টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন টম ল্যাথাম। 

আগামী এপ্রিলে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ও পাকিস্তানের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ল্যাথামকে অধিনায়ক করে আসন্ন দুই সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। ২০২১ সালের সেপ্টেম্বরে ল্যাথাম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলবেন না নিয়মিত অধিনায়ক টিম সাউদি, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল এবং লুকি ফার্গুসন।

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: 
টম ল্যাথাম (অধিনায়ক), চাঁদ বোয়েস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হেনরি, বেন লিস্টার, এডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম সেফার্ট, হেনরি শিপলি, ইশ সোধি, উইল ইয়ং।

পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: 
টম ল্যাথাম (অধিনায়ক), চাঁদ বোয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ম্যাট হেনরি, বেন লিস্টার, এডাম মিলনে, কোল ম্যাককঞ্চি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit