বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

বক্তা রফিকুলের মুক্তিতে বাধা কাটল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না- এমন শর্তে রাজধানী ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

বুধবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

রফিকুল ইসলাম মাদানীর আইনজীবী আশরাফ আলী মোল্লা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও, মতিঝিল এবং গাজীপুরের গাছা ও বাসন থানার মোট চারটি মামলায় হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করে আদালত আজ এ রায় দেন।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit