মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

পবিত্র রমজানের শুভেচ্ছা স্বরুপ আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(প্রতিনিধি)দিনাজপুর 
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৯৩ Time View

মোঃ আশিকুর ইসলাম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সমাজ সেবা মুলক প্রতিষ্ঠান আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশন প্রতিবারের ন্যায় এবারও সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের শুভেচ্ছা স্বরুপ বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় সাড়ে ৫শত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন।গতকাল ২৯ মার্চ বুধবার সকাল ১১টায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

চাউল, ডাল, তৈল, ছোলা, পিয়াজ, লবনসহ নিত্য প্রয়োজনী ৭ প্রকার খাদ্য সামগ্রী দিয়ে তৈরী করা উপহারের বস্তা। দেখা গেছে ঐ উপহার সামগ্রী এতটাই ভারী যে, বৃদ্ধ মা বাবা বহন করতে পাছেন না, তখন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এসে বৃদ্ধ মা, বাবার গন্তব্যে পৌছে দিয়েছেন উপহার সামগ্রী।

উক্ত উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, ফাউন্ডেশনের মহা সচীব তানভির মতিন চৌধুরী, অর্থ সচীব মোঃ ফিরোজ্জমান কবির, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমির রঞ্জন ধর, যুগ্ন সম্পাদক এটিএম মামুন, মোঃ শামীম আজাদ, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকার, দপ্তর সম্পাদক অধ্যক্ষ এম বিল্লাহ জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম কায়সার প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit