স্পোর্টস ডেস্ক : আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে ভারতের আইপিএলের ১৬তম আসর। ইতোমধ্যে প্রতি দলের খেলোয়াড়রা যোগ দিয়েছেন নিজেদের দলের সঙ্গে। তবে সাকিব-লিটনদের না যাওয়ার প্রসঙ্গ উঠে আসে কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সংবাদ সম্মেলনে। চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, ‘আমাদের সঙ্গে এই মুহূর্তে যেসব ক্রিকেটার রয়েছেন, তাদের নিয়ে কাজ করে যাব। যারা নেই তাদের সঙ্গে কথা হচ্ছে। তারা এই মুহূর্তে ক্রিকেট খেলার সঙ্গেই রয়েছেন। আশা করছি খুব দ্রুত তারা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’
কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:৫৮