রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

পর্তুগালে মুসলিম ধর্মীয় কেন্দ্রে ছুরি হামলা, নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের রাজধানী লিসবনে একটি মুসলিম ধর্মীয় কেন্দ্রে ছুরি হামলায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এছাড়া সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জার্মান সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে সঙ্গেই পুলিশ ও জরুরি সেবা কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। স্থানীয় ইসমাইলি মুসলিম সম্প্রদায় ছুরি হামলায় নিহতদের পরিবারকে সহায়তা করছে। নিহতদের মধ্যে একজনের বয়স ২০ বছর ও অপরজন ৪০ বছর বয়সী।

জানা গেছে, হামলাকারীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল পুলিশ। কিন্তু তিনি নির্দেশ মানেননি। ফলে পুলিশ সদস্যরা তাকে গুলি করতে বাধ্য হয়। তাকে লিসবনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সিএনএন পর্তুগাল জানিয়েছে, হামলাকারী একজন আফগান এবং তার কাছে একটি বড় ছুরি ছিল।

পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা বলেন, পুলিশ হামলার তদন্ত করছে এবং এর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সাম্প্রতিক দশকগুলোতে পর্তুগালে উল্লেখযোগ্য কোনো সন্ত্রাসী হামলা ঘটেনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit