সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম

হেফাজত কান্ড ব্রাহ্মণবাড়িয়া পৌরভবনে তান্ডব চালানোদের শাস্তি দাবি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভবনে হেফাজতে ইসলামের নারকীয় তান্ডব ও ধ্বংসলীলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রশাসন এ বিষয়ে দ্রোত পদক্ষেপ নিবেন বলে কর্মসূচি থেকে আশাবাদ ব্যক্ত করা হয়। 

সকালে পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মেয়র নায়ার কবিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে মেয়র ছাড়াও সংরক্ষিত কাউন্সিলর নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর শেখ মো. মাহফুজ, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, ফারুক মিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পরে প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি এস আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউসার, সহকারি প্রকৌশলী সবুজ কাজী, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, শহর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস আরা, উপ-সহকারি প্রকৌশলী-২ সোহেল ভূইয়া, পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কর আদায়কারী ইলিয়াছ মিয়া, বাজার পরিদর্শক হুমায়ুন কবির প্রমুখ।

বক্তারা জানান, ২০২১ সালে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনের প্রতিবাদে ২৬ শে মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তান্ডবলীলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। ২৮ মার্চ তারা ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবন আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit