শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

যে হোটেলের দেয়াল ও ছাদ নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

লাইফস্টাইল ডেস্ক : আপনি নিশ্চয়ই ‘সেভেন স্টার’ কিংবা  ‘ফাইভ স্টার’ হোটেলের নাম শুনেছেন। তবে জানেন কী ‘জিরো স্টার’ হোটেলের নাম। সুইজারল্যান্ডে আছে এমনই এক ব্যতিক্রম আবাস, যাকে এর উদ্যোক্তারা বলছেন জিরো স্টার, অর্থাৎ শূন্য তারকা হোটেল। সেই হোটেলের ভাড়া আবার প্রতি রাতে ৩৫ হাজার টাকার বেশি। অথচ হোটেলটির কোনো জানালা, দরজা, দেয়াল, এমনকি ছাদও নেই। আছে স্রেফ একটা খাট আর টুকটাক আসবাব।

হোটেলের সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল চার্বোনিয়ার বলেন, নাল স্টার্ন স্যুট নামের এই হোটেল আদতে দুই সুইস শিল্পীর একটি ‘ইনস্টলেশন আর্ট (স্থাপনা শিল্প)’। তারা দুই ভাই—ফ্র্যাংক রিকলিন ও প্যাট্রিক রিকলিন। দুই ভাই বলছেন, ‘এই হোটেলে যারা থাকবেন, তারাই আমাদের তারকা।’ তাই নাল স্টার্ন স্যুটকে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে ‘জিরো স্টার হোটেল’ হিসেবে।

মূলত এই হোটেলের মূল আকর্ষণ পাহাড়ের কোলে খোলা আকাশের নীচে রাত কাটানোর সুযোগ। এ হোটেলটি যাত্রা শুরু করে ২০১৬ সালের জুলাইয়ে। এরপর তুমুল চাহিদার মুখে সুইজারল্যান্ডের আরও কয়েকটি অঞ্চলে একই ধরনের হোটেল তৈরির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬ হাজার ৪৬৩ ফুট উঁচুতে অবস্থিত এই হোটেলে এক রাত যাপন করতে গুনতে হবে ২১০ ডলার, টাকার হিসেবে যা প্রায় ২২ হাজার টাকা।

২০২২ সালের তথ্য অনুযায়ী, নাল স্টার্ন হোটেলে এক রাত কাটাতে অপেক্ষমাণ তালিকায় আছেন সাড়ে ছয় হাজার মানুষ। স্বাভাবিকভাবেই ২০২৩ সাল জুড়ে একটি দিনও ফাঁকা নেই। অতএব ‘রিজার্ভেশন’–এর জন্য আপনাকে মেইল করে রাখতে হবে। অপেক্ষমাণের দীর্ঘ তালিকা পেরিয়ে কখনো হয়তো সুযোগ পেলেও পেতে পারেন।

সূত্র: স্টার্ট আপ পাকিস্তান

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit