বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সৌদি যুবরাজের সঙ্গে ফোনে কথা বললেন শি জিনপিং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ইরানের সঙ্গে সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের চলমান প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা। 

চলতি মাসের শুরুর দিকে বেইজিংয়ে চীনের মধ্যস্ততায় এক চুক্তিতে পৌঁছায় ইরান ও সৌদি আরব। এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে উষ্ণতা ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানায় মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে চির বৈরী এই দুই দেশ। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐকমত্যে পৌঁছায় দেশ দুটি।

বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের মধ্যে কৌশলগত সম্পর্কের গুরুত্বের ওপরেও জোর দেন এই দুই নেতা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit