মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম

বিক্ষোভের মুখে পিছু হটলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভের মুখে অবশেষে বিচার ব্যবস্থা সংশোধনের পরিকল্পনা থেকে পিছু হটেছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে পার্লামেন্টে দেওয়া ভাষণে এই পিছু হটার ঘোষণা দিলেও সংস্কার প্রস্তাব বাতিল করার ঘোষণা দেননি তিনি। 

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমাদের জনগণের মধ্যে ফাটল আটকাতে এ পরিকল্পনা স্থগিত করা হয়েছে। দেশকে টুকরো টুকরো ভাগে বিভক্ত করতে প্রস্তুত নন জানিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, সমাধান খুঁজে পেতে তিনি সম্ভাব্য সব কিছু করবেন।

উগ্রবাদী সংখ্যালঘুরা ইসরাইলকে বিভক্ত করতে প্রস্তুত বলেও অভিযোগ করেছেন তিনি। নেতানিয়াহুর ঘোষণার পর ইসরাইলের ট্রেড ইউনিয়ন দেশজুড়ে ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করেছে। বিচারব্যবস্থা সংস্কারের আইনটি চলতি সপ্তাহে পার্লামেন্টে পাস করতে চেয়েছিল নেতানিয়াহু সরকার। এই আইনের মূল দিকটি হলো, সব ধরনের বিচারিক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা পাবে উগ্র-ডানপন্থী ক্ষমতাসীন জোট।

এ বিতর্কিত সিদ্ধান্তের বিরদ্ধে একত্রিত হন ইসরাইলের সব মানুষ। গত দুই দিন তাদের মধ্যে অভূতপূর্ব একতা দেখা যায়। সোমবার ইসরাইলের সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন ধর্মঘটের ঘোষণা দেয়। প্রধান বিমানবন্দর থেকে শুরু করে দোকান, ব্যাংক— এমনকি হাসপাতালের সেবা পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাদের এক হওয়ার একটাই কারণ ছিল—  প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নতুন এ সংশোধনের পরিকল্পনা থেকে সরে যেতে বাধ্য করা। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit