বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

হ্যান্ড টলি ভেঙ্গে মাথায় রড ঢুকে চালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৩৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় হ্যান্ড টলি ভেঙ্গে মাথায় রড ঢুকে এক হ্যান্ড টলি চালকের মৃত্যু মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত মো.আলমগীর হোসেন (৩৫) নেত্রকোনা জেলার ভারহাটা থানার শিবনা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।   সে চাটখিলের ভীমপুরে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করত।মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার চাটখিল মারকাজ মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে  চাটখিল বাজার থেকে একটি হ্যান্ড টলিতে অতিরিক্ত রড বোঝাই করে পার্শ্ববতী একটি বাড়িতে যাচ্ছিলো আলমগীর। যাত্রা পথে সোনাইমুড়ী মুখি চাটখিল মারকাজ মসজিদের সামনে পৌঁছলে অতিরিক্ত রড বোঝাইয়ের কারণে হ্যান্ড টলির সামনের অংশ ভেঙ্গে গাড়িতে থাকা রড তার মাথার পিছন দিক থেকে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করিয়া চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।  চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  পুলিশ যাওয়ার আগে নিহতের স্ত্রী ও মা লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit