শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বৃষ্টিভেজা দাপুটে জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেছিল স্বাগতিকরা। তবে বাংলাদেশ ইনিংসে ৪ বল বাকি থাকতেই হানা বৃষ্টি। বাংলাদেশ তখন পর্যন্ত ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়েছে ২০৭ রান তুলেছিল। পরে বাংলাদেশের ইনিংস সেখানেই সমাপ্তি হয়।

আর আয়ারল্যান্ড বৃষ্টি আইনে পায় নতুন লক্ষ্য। এই ম্যাচ জিততে হলে তাদের করতে হতো ৮ ওভারে ১০৪ রান। কিন্তু তানকিস আহমেদের দাপুটে বোলিংয়ে ৫ উইকেটে ৮১ রানে থামে দলটি। দারুণ জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল সাকিব আল হাসানের দল। বৃষ্টির আগে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ গড়ার সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টি সেটা হতে দেয়নি।

আগে ব্যাট করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১১ রান, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫ রান, একই বছর শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit