মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সালমানকে নিয়ে মৌসুমীর দাবি প্রত্যাখ্যান নীলা চৌধুরীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

 বিনোদন ডেস্ক : সালমানের সঙ্গে মৌসুমীর পরিচয় নিয়ে ভিন্ন কথা বলেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি জানান, সিনেমার শুটিং থেকে ফিরে নিয়মিত মায়ের কাছে গল্প করতেন সালমান। একবার মৌসুমীকে শুটিংয়ের সময় কোলে নিতে গিয়ে ফেলে দিয়েছিলেন, সেই গল্পও শুনিয়েছিলেন। কিন্তু এর চেয়ে বেশি মৌসুমীকে নিয়ে তেমন কোনো গল্প থাকত না।

নীলা চৌধুরী বলেন, ‘সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর একবার মৌসুমী এসেছিল আমাদের বাসায়। তখনই প্রথম মৌসুমীকে দেখি। এর আগে সিনেমার শুটিংয়ের সময়ও সালমানের মুখে মৌসুমীর কথা তেমন শুনিনি। সেই মৌসুমী এখন বলছে, ইমন তার বাল্যবন্ধু ছিল। খুলনায় তারা একসঙ্গে পড়াশোনা করেছে। এটা কবে, কীভাবে আমি জানি না।’

সালমানের মা জানান, মৌসুমী প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে বলে, খুলনায় সে ইমনের সঙ্গে পড়াশোনা করেছে। তাদের বয়সের ব্যবধান তো ছয় থেকে সাত বছরের বেশি। তা ছাড়া তিনি সে সময় কখনোই মৌসুমী নামের কাউকে চিনতেন না। 

নীলা চৌধুরী বলেন, ‘আমার ছেলে তো খুলনায় কোনো স্কুলে পড়েনি। তখন ইমনের বয়স সাড়ে পাঁচ বছর হবে। ওর বাবার পোস্টিং ছিল সেখানে। আমরা ওকে অনেক দিন পর্যন্ত বাড়িতেই পড়িয়েছি। অনেক বই তার মুখস্থ ছিল। 

আমার ছেলেকে সবাই পছন্দ করত, সে ভালো গান করত, তাকে দুই-এক দিন হয়তো কোনো স্কুলে শিক্ষকদের অনুরোধে নিয়ে গিয়েছি, এই যা। 

আমাদের বাড়িতে অনেকেই তখন আসতেন। সবাইকে তো চেনা সম্ভব নয়। কিন্তু সালমানের কাদের সঙ্গে বন্ধুত্ব ছিল, সেটা আমি মা, আমি ভালো জানি।’

হয়তো খুলনায় থাকার সময় সালমান ও মৌসুমীর মধ্যে পরিচয় থাকতে পারে, সেই পরিচয়ে পরে বন্ধুত্ব গাঢ় হয়েছে?

এ কথার উত্তরে নীলা চৌধুরী বলেন, ‘সিলেট বেতারে আমার ছেলে চার বছর বয়সে ‘প্রজাপতি প্রজাপতি’ গানটি গেয়েছিল। সেখানে আরও অনেক গুণী শিল্পী ছিলেন। এখন এসব শিল্পী কি বলবেন, তারা সালমানের সঙ্গে গান গেয়েছেন? বন্ধুত্ব আর পরিচয়ের মধ্যে পার্থক্য রয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit