রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

সত্যিই কি সালমান শাহ–মৌসুমী শৈশবের বন্ধু ছিলেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার শুটিং দিয়ে আলোচনায় আসেন চিত্রনায়ক সালমান শাহ ও নায়িকা মৌসুমী। সেই সিনেমার ৩০ বছর পূর্তি ছিল গত শনিবার। এ উপলক্ষে সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা মৌসুমী জানিয়েছেন, সালমানের সঙ্গে অনেক আগে থেকেই তার বন্ধুত্ব ছিল। তবে মৌসুমীর এই বক্তব্যের সঙ্গে একমত নন সালমান শাহর মা নীলা চৌধুরী।

মৌসুমীর ভাষ্য, সালমান শাহর সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল তার। তারা তখন খুলনায় থাকতেন। এই পরিচয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘ছোটবেলায় ইমন (সালমান শাহর ডাকনাম) আর আমি প্লে গ্রুপ ও নার্সারিতে একসঙ্গে পড়েছি। বাবার চাকরির কারণে ইমনের পরিবার খুলনা সার্কিট হাউসে থাকত। 

ওই স্কুলে আমার ফুফু ছিলেন টিচার। ফুফুর ছুটি হওয়া পর্যন্ত ইমনদের বাসায় আড্ডা দিতাম। সেও আমাদের বাসায় যাওয়া-আসা করত। ভালো বন্ধুত্ব হয়। এরপর হঠাৎ ওরা ঢাকায় চলে আসে। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা হওয়ার যে আকাঙ্ক্ষা থাকে, তা ছবিটি করতে গিয়ে নতুন করে টের পাই। ছবির কাজে আবার নিয়মিত দেখা হয়।

খুলনার পরে সালমান শাহ ও মৌসুমীর দেখা হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে। পরে তারা শুটিং শুরু করেন। সেখানেও তাদের পুরোনো আড্ডা জমে যায়। 

সে প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘খুব অল্প সময়ে আমাদের সম্পর্ক আবার আগের রূপ নেয়। নিজেদের সবকিছুই একজন আরেকজনকে বলতাম। আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে তো পরিচালক সোহান ভাই একপর্যায়ে ভুল বুঝতে শুরু করলেন। তিনি ভাবলেন, আমরা একজোট হয়ে গেছি।’

বিভিন্ন সময় পরিচালক সোহানুর রহমান সোহানও জানিয়েছেন, মৌসুমী ও সালমানের ভেতর আগে থেকেই বন্ধুত্ব ছিল। শুটিংয়ের সময় আগে পরিচয় ছিল, এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখেছেন তাদের মধ্যে।
 

 

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit