বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ঢাবিতে ছাত্রলীগের গ্যাংস্টারের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২৬২ Time View
ঢাবি লাইভ : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা,  ছাত্রলীগের সহযোগী সংগঠন প্রলয় গ্যাংস্টারের উদ্ভব ও সন্ত্রাসী কর্মকান্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ  দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন ছাত্রলীগের যে সিরিজ অপকর্মের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও  সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে  বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলটি দুপুর আড়াইটায় টিএসসি থেকে শুরু হয়ে কার্জন হলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মাসুম বিল্লাহ (এফএইচ),মাসুম বিল্লাহ (এফআর), তরিকুল ইসলাম তারিক,নাছির উদ্দিন শাওন, সাদ্দাম হোসেন, রাজু আহমেদ,হান্নান তালুকদার, ইউসুফ হোসেন খান, সুপ্রিয় দাস শান্ত, নাজমুস সাকিব, সৈকত মোর্শেদ, মাহবুব আলম শাহিন, আজিজুল হক, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক ও বিভিন্ন হল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দেড় শতাধিক নেতাকর্মী।

সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো কোন গ্যাংস্টার সংস্কৃতির জন্ম হয়নি।কিন্তু ছাত্রলীগ তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখার জন্য এই গ্যাং সংস্কৃতির জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিগত ১৫ বছর যাবত তাদের পেশীশক্তির মাধ্যমে সকল অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এসব অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানায় । সকল সন্ত্রাসী  কার্যক্রমকে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল সহ সকল ছাত্র সংগঠনের সহবস্থান নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি।

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন,রাজনৈতিকভাবে দেউলিয়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি নব্য সন্ত্রাসী সংগঠন হচ্ছে “প্রলয় গ্যাং”যা সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন সেল। ছাত্রলীগ তাদের অতীত ঐতিহ্যগত সন্ত্রাসী কর্মকান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত রেখেছে। চাঁদাবাজি, ছিনতাই, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, মাদক ব্যবসা ইত্যাদি কর্মকান্ডের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে ঘৃণ্য সংগঠনে পরিণত হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্রলীগের এহেন সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক  তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা অচিরেই সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit