রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

নরসিংদীতে অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৫২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীতে ৫ গরু চুরির ঘটনায় জড়িত আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী। এর আগে রোববার দিবাগত রাতে শিবপুর থানার মুন্সেফেরচর-চরসিন্দুর সড়কের কাঠালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল থেকে ১টি একনালা বন্দুক, ১টি ওয়ান সুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ২টি কাটার, ১টি পিকআপ গাড়ী, ২টি লোহার পাইপ, ১টি লোহার তৈরি বিশেষ অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- শিবপুর থানার উত্তর সাধারচর এলাকার মোঃ মাসুদ মিয়া (৩৩), খড়কমারা এলাকার মোঃ অহিদুল্লাহ ভূঁইয়া (২৫), বেলাব থানার পশ্চিম পোড়াদিয়ার বিল্লাল হোসেন (৪৮), নেত্রকোনা জেলার কলমাকান্দার সিংপুর এলাকার হোসেন আলী (৫১) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কাইনালীভিটার এছাক মিয়া (৬০)। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে ৩ থেকে ১৬টি পর্যন্ত ডাকাতি ও চুরির মামলা আদালতে বিচারাধীন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর রাতে শিবপুরের কুমরাদী এলাকার দুই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। নির্দেশনার পর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে জড়িতদের ধরতে অভিযান শুরু করে গোয়েন্দা শাখার একটি দল। গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় শিবপুরের কাঠালতলা মোড় এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী নরসিংদী টাইমসকে বলেন, গ্রেপ্তারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে দুই বাড়ি হতে ৫টি গরু চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। চুরি করা গরুগুলো পিকআপে করে নারায়ণগঞ্জের বন্দর থানার হোসেন আলী ও এছাক মিয়ার নিকট বিক্রি করে বলে জানায় তারা। গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতরা নিয়মিতভাবে নরসিংদীসহ বিভিন্ন অঞ্চলে গরু চুরি করে নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন গরুর হাটে নিয়ে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতসহ বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit