সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

ভোলাহাটে ২১ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : “মানসম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” স্লোগানে ভোলাহাট উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় কম্পিউটার প্রদান করা হয়।

কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: পিয়ার জাহান, জেলা পরিষদ সদস্য হোসেনে আরা পাখি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাসিম উদ্দিন, দলদলী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান বাচ্চু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন আইরন, উপজেলা যুবলীগের সভাপতি মো: রেজাউল করিম বাবলু, ছাত্রলীগের সভাপতি মো: রিফাত হোসেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মো: সেলিম রেজা, মো: কাইউম ইমলাম, মো: আহসান হাবিব, মোসা: রিজিয়া খাতুন, মো: মিজানুর রহমান, মো: জাহাঙ্গীর রেজাসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit