মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

জন্মদিনে ‘গেম চেঞ্জার’ রাম চরণ, সঙ্গে কিয়ারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : ‘আরআরআর’ সিনেমার সাফল্যের পর রীতিমত আন্তর্জাতিক তারকা বনে গেছেন দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ। এই মুহূর্তে অভিনেতার হাতে রয়েছে বড় বাজেটের ছবি ‘আরসি ১৫’। আজ রাম চরণের জন্মদিন উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমার নাম বদলে ‘গেম চেঞ্জার’ করার ঘোষণা দিয়েছেন নির্মাতা এস শংকর।

২০২১ সালের শেষ নাগাদ রাম চরণের এই নতুন ছবিটিকে ঘিরে আলোচনা শুরু হয়। প্রথমে নাম রাখা হয় ‘আরসি ১৫’। তবে অভিনেতার জন্মদিনে ইনস্টাগ্রামে সিনেমাটির টিজার শেয়ার করে নাম বদলের বিষয়টি জানিয়েছেন নির্মাতা। লিখেছেন, “ ‘গেম চেঞ্জার’ ইট ইজ!” পোস্টটি রাম চরণ নিজেও শেয়ার করেছেন।

জন্মদিনে ‘গেম চেঞ্জার’ রাম চরণ, সঙ্গে কিয়ারা

‘গেম চেঞ্জার’ ছবিতে রাম চরণের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রাম চরণকে। রাম চরণ ও কিয়ারা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া এবং জয়ারাম।

চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ‘গেম চেঞ্জার’ ছবিটির। তবে কবে মুক্তি পাবে সেই বিষয়ে এখনও নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit