রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

কাপ্তানবাজারে আগুনে পুড়লো ২০ ঘর, ক্ষতিগ্রস্ত হানিফ ফ্লাইওভার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কাপ্তানবাজার ও জয়কালী মন্দিরের কাছাকাছি হানিফ ফ্লাইওভারের নিচে ডিএনসিসির অস্থায়ী সুইপার কলোনিতে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার ভোর পাঁচটার দিকে এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস জানায়, আগুনে সুইপারদের ৪২টি ঘরের মধ্যে ২০টি ঘর পুড়ে গেছে। বর্তমানে যারা সেখানে আছেন, তাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে।

এর আগে রোববার (২৬ মার্চ) দিবাগত রাত সোয়া ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে মোট সাতটি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আগুনের ঘটনায় নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০), রাজু (৩৬) ও আফজাল হোসেন (৫২)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

 এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এসময় হানিফ ফ্লাইওভারের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, এই অগ্নিকাণ্ডের কারণে মেয়র হানিফ ফ্লাইওভারের পিলার ও কংক্রিটের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা দরকার। পরীক্ষা করলেই জানা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit