মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বাবা হচ্ছেন পর্দার ‘হ্যারি পটার’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : ‘হ্যারি পটার’-এর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাবা হতে চলেছেন ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। প্রেমিকার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারকা। ১০ বছর পর এ বার নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন ড্যানিয়েল এবং তার প্রেমিকা এরিন ডার্ক। অভিনেতার মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়, সন্তানসম্ভবা এরিন। খুব শীঘ্রই যুগলের কোলে আসতে চলেছে তাদের প্রথম সন্তান।

২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব থেকে প্রেম। তার পরে কেটে গিয়েছে প্রায় এক দশক।

‘কিল ইয়োর ডার্লিংস’-এর সেটে সেই যে একে অপরের হাত ধরেছিলেন, তার পর থেকে একসঙ্গেই পথ চলা ড্যান ও এরিনের। যদিও এই সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতেই পছন্দ করেন যুগল।

‘হ্যারি পটার’-এর মতো জনপ্রিয় সিরিজ়ে অভিনয়ের দৌলতে সিনেপ্রেমীদের কাছে পরিচিত মুখ ড্যানিয়েল। অন্য দিকে, ড্যানিয়েলের জনপ্রিয়তার ধারেকাছে না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক।

অভিনয় করেছেন ‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি এবং সিরিজ়ে। ২০১৬ সালে ড্যানিয়েলের সঙ্গে ‘ডোন্ট থিঙ্ক টোয়াইস’ ছবিতেও অভিনয় করেছেন এরিন। তবে শুধু অভিনয় নয়, এরিনের সঙ্গে ভবিষ্যতে চিত্রনাট্য লেখার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন ড্যানিয়েল।

ড্যানিয়েলের সাম্প্রতিক ছবি ‘উইয়ার্ড: দ্য অ্যাল ইয়ানকোভিচ’-এর প্রিমিয়ারে একসঙ্গে দেখা গিয়েছিল ড্যান ও এরিনকে। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। উপভোগ করছেন জীবনের অন্যতম সেরা সময়।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit