শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ইফতার তৈরির আগে আটা, ময়দা মেখে রাখলেই কালো হয়ে যায়?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক  : এ সমস্যা দূর করতে মেনে চলতে পারেন কয়েকটি টিপস। যেসব টিপস মেনে চললে মাখিয়ে রাখা আটা, ময়দা আগে থেকে মাখিয়ে রাখলেও আর তাতে কালো ভাব আসবে না। যদি এমনটা চান তবে আটা, ময়দা মাখানোর পদ্ধতিতে আনতে হবে পরিবর্তন। প্রথমেই যে টিপসটি মেনে চলবেন তা হলো আটা কিংবা ময়দার মধ্যে ২ চামচ তেল অথবা ঘি দিয়ে দিন। এবার পরিমাণমতো লবণ দিয়ে তা দিয়েই আটা, ময়দা মথে নিতে চেষ্টা করুন।

এ অবস্থায় খেয়াল করবেন আটা কিংবা ময়দায় দলাভাব চলে এসেছে। এখন চেষ্টা করুন যতটা সম্ভব কম পানি দিয়ে তা মথে নিতে। এ সময় অবশ্যই ঠাণ্ডা পানি ব্যবহার করবেন না। ব্যবহার করবেন গরম পানি। ভালোভাবে মথে নিলে প্রয়োজন মতো গোল গোল বল তৈরি নিন। আর তার ওপর হালকা তেলের ব্রাশ করুন।

দীর্ঘ সময় এ মথে নেয়া আটা বা ময়দার গোলাকে কাজে লাগাতে চাইলে এয়ার টাইট বক্সে তা রেখে দিন। দেখবেন , ১ দিন হয়ে গেলেও আটা কিংবা ময়দার মথে নেয়া ডো আর কালো হয়ে যাচ্ছে না।  

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit