রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

অভিনয় জীবনের ৩০ বছর মৌসুমীর, যা বললেন ওমর সানী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

ঢাকাই সিনেমার অন্যতম সফল চিত্রনায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৯৩ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় কেয়ামত থেকে কেয়ামত। সোহানুর রহমান সোহানের এই ছবির মাধ্যমে দেশের চলচ্চিত্রপ্রেমী মানুষেরা মৌসুমীর পাশাপাশি পেয়েছিল আরেকটি নতুন মুখ সালমান শাহ। প্রথম ছবিতেই তারা বাজিমাত করেন। জায়গা করে নেন মানুষের মনের মণিকোঠায়।

শনিবার মৌসুমীকে অভিনন্দন জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন তার স্বামী ওমর সানি। এতে তিনি লিখেছেন, অভিনন্দন মৌসুমী তোমাকে। তোমার কর্মজীবনের ৩০ বছর উপলক্ষ্যে শুভেচ্ছা। আজ তুমি সবার কাছে প্রিয়দর্শিনী। চলচ্চিত্রের কাছে প্রিয়দর্শিনী এবং আমার পরিবারের কাছে তুমি প্রিয়দর্শনী। অভিনন্দন।

‘৯০ দশকে আনন্দ বিচিত্রায় ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। এর পর টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার। প্রথম সিনেমাতে সবার প্রশংসা লাভ করেন মৌসুমী।

মৌসুমীর তিন দশকের অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন মৌসুমী।

উল্লেখ্য, ওমর সানী ও মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। এ জুটি বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি বলে পরিচিত। তাদের সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন ও ফাইজাহ।

 

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit