শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

দুবাইয়ে পানির নিচে ইফতার!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রমজানে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুবর্ণ সুযোগ পান মুসলমানরা। সেহেরি কিংবা ইফতারকে কেন্দ্র করে থাকে নানা আয়োজন। প্রতি বছর এ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দুবাই করে নানা আয়োজন। এবারও করেছে ভিন্নধর্মী ব্যবস্থা। দেশটির মানুষ পানির নিচে, সিংহ-প্রজাপতির সঙ্গে, গাছের নিচে কিংবা তারকারাজির সঙ্গেও কাটাতে পারবে ইফতারের আনন্দঘন মুহূর্ত। খবর  খালিজ টাইমসের। দুবাইয়ের জাতীয় একুয়ারিয়াম ও শাংরি লা কারইয়াত আল বেরির যৌথ উদ্যোগে করা হয়েছে পানির নিচে ইফতারের অভিনব ব্যবস্থা। এতে ৩০ থেকে ৫০ জনের জন্য পানির নিচে বসে ইফতার করতে পারবে। 

তবে এর জন্য একজনকে গুনতে হবে ৬০০ দিরহাম। কেউ প্রজাপতির সঙ্গে ইফতার করতে চাইলে চলে যেতে পারে দুবাইয়ের শারজাহর আল নুর দ্বীপে। প্রাকৃতিক পরিবেশে ইফতারের পাশাপাশি দেখা মিলবে রঙবেরঙের প্রজাপতির। এখানে যেতে হলে প্রাপ্তবয়স্কদের লাগবে ১৮০ দিরহাম। আর শিশুদের ৯৫ দিরহাম করে। কেউ চাইলে পশুর সঙ্গেও সময় কাটাতে পারেন। তবে তার জন্য যেতে হবে ‘আল-আইন চিড়িয়াখানায়’। যেখানে আছে সিংহ, জিরাফ সহ নানা ধরনের পশু-পাখি। 

‘ম্লেইহাজ রমাদান স্টার লাউঞ্জ’-এ চাইলেই খোলা আকাশের নিচে বসে পরিবারের সঙ্গে ইফতার করা সম্ভব। যার জন্য প্রয়োজন পড়বে ২৫০ দিরহাম করে আর শিশুদের জন্য মাত্র ১৫০ দিরহাম। জলপাই গাছের নিচে বসেও ইফতার করতে পারবে যে কেউ। তার জন্য তাকে যেতে হবে বুলগেরি ইয়ট ক্লাবে। দেশটির মহাকাশ গ্রুপ আল-কুদরা মরুভূমিতে আয়োজন করেছে ইফতারের। সেখানে পাওয়া যাবে মহাশূন্যে বসে ইফতার করার অনুভূতি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৩,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit