মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

শাহরুখের ৫ সিনেমা থেকে বাদ পড়ার কারণ আজও জানেন না ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ‘দেবদাস’, ‘মহাব্বতে’সহ আরও কয়েকটি সিনেমাকে ‘হিট’ করেছিলেন বলিউডের দুই তারকা শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই। কিন্তু ‘বীর জারা’, ‘চলতে চলতে’সহ মোট পাঁচটি সিনেমায় নায়িকার ভূমিকা থেকে ঐশ্বরিয়াকে বাদ দিয়েছিলেন শাহরুখ। 

আর ওইসব সিনেমায় শাহরুখ কেবল নায়ক নন, ছিলেন প্রযোজকও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তবে ঐশ্বরিয়া আজও জানেন না, সিনেমা থেকে তার বাদ পড়ার কারণ কী। অন্যদিকে শাহরুখ বলেছেন, এর পেছনে কারণ অবশ্যই আছে। কিন্তু সেই কারণ তিনি জানাতে চান না। 

টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে হিন্দি সিনেমার এককালের অভিনেত্রী সিমি গারেওয়ালকে দেওয়া ঐশ্বরিয়ার পুরনো একটি সাক্ষাৎকার।

সেখানে সিমি জানতে চান, ঐশ্বরিয়াকে কেন এবং কয়টি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন শাহরুখ।

উত্তরে ঐশ্বরিয়া বলেন, কীভাবে উত্তর দেব, জানি না। হ্যাঁ আমাদের একসঙ্গে অনেক সিনেমায় কাজ করার কথা ছিল। যতদূর জানি, পাঁচটি ছবি থেকে আমার নাম কাটিয়ে দেওয়া হয়। কিন্তু এর কারণ আমাকে জানানো হয়নি। আমি উত্তর পাইনি আজ পর্যন্ত।

ঐশ্বরিয়া জানান, একের পর এক সিনেমা থেকে বাদ পড়ায় তিনি স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছিলেন। কিন্তু কোনো দিন এ বিষয়ে শাহরুখকে তিনি প্রশ্ন করেননি।

পরবর্তীতে ইন্ডিয়া টুডেকে শাহরুখ বলেছিলেন, কারও সঙ্গে ভালো কাজ করার পরও অন্য কোনো কাজ থেকে তাকে বাদ দেওয়াটা কঠিন কাজ। আমাকে সেই কাজটি করতে হয়েছিল। ব্যক্তিগতভাব আমি মনে করি কাজটা ভুল হয়েছিল। কিন্তু প্রযোজক হিসেবে মনে করি এর পেছনে কারণ ছিল। আর এ জন্য ঐশ্বরিয়ার কাছে আমি ক্ষমাও চেয়েছিলাম।

 

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit