শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

ঐশ্বরিয়ার পর কার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন ধানুশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছরের জুলাইয়ে মীনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তামিল সুপারস্টার ধানুশ। ১৮ বছরের সংসার জীবনের ইতি টেনে ফের বিয়েরপিঁড়িতে বসতে যাচ্ছেন এ অভিনেতা। দক্ষিণী সিনেমার অভিনেতা বেইলভান রঙ্গনাথন ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে এ কথা বলেছেন বলে জানান তিনি। 

ইন্ডিয়া গ্লিটজ এক প্রতিবেদন সূত্র জানায়, মীনা আগেও বিবাহিত ছিলেন। তার স্বামী ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান।
অভিনেতা রঙ্গনাথন জানান, ধানুশ ও মীনা চাইলেই বিয়ে করতে পারেন। একজন ডিভোর্সি, অপরজন বিধবা। ফলে আইন অনুসারে, বিয়েতে কোনো বাধা নেই। তা ছাড়া দুজনে একা আছেন। বিয়ে করলে তো ভালোই হয়।
যদিও ধানুশের সঙ্গে বিয়ের জল্পনা শুরুর পর নীরব মীনা। অন্যদিকে মুখে কুলুপ এঁটেছেন ধানুশ।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। ২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাদের ঘরে দুই পুত্রসন্তান আসে। 

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit