শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

রমজানের শুরুতেই ইসরাইলি অভিযানে ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসে সহিংসতার রাশ টেনে ধরার চেষ্টা চলার মাঝেই অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার রোজার শুরুর দিনে অভিযান চালানোর সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইসরাইল সীমান্ত পুলিশ এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সকালে অভিযানে নিয়োজিত তাদের একটি গোপন ইউনিট কয়েকটি গুলির ঘটনায় সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে গ্রেফতারের চেষ্টা চালায়। ইসরাইলি বাহিনী ওই ফিলিস্তিনির বাড়ি ঘিরে ফেলে এবং সে একটি অস্ত্র তাক করায় তাকে গুলি করা হয়। 

ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তুলকারেম নগরীতে ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ এর মাথায় গুলি করা হয়েছে। রমজানকে সামনে রেখে সহিংসতা পরিহার করে শান্তি বজায় রাখতে ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে গত ১৯মার্চ বৈঠক আয়োজন করেছিল মিসর।

আগের বছরগুলোতে রমজান মাসে কখনও কখনও ইসরাইলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হত। বিশেষ করে জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে সংঘর্ষ বাধত। এবছর রমজানের সঙ্গে সঙ্গে ইহুদিদের পাসওভার এবং ক্রিশ্চিয়ান ইস্টারও একসঙ্গে পড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৩,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit