রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

শুটিংকর্মীদের ১৩০ স্বর্ণমুদ্রা উপহার

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। চলতি মাসের ৩০ তারিখ মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর তেলেগু সিনেমা ‘দাসারা’। এই সিনেমার শুটিংয়ের শেষ দিনে শুটিং ইউনিটের প্রত্যেক কর্মীকে ১টি করে মোট ১৩০টি স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। 

এগুলোর প্রতিটির ওজন ১০ গ্রাম করে, সব মিলিয়ে মূল্য প্রায় ৭০ থেকে ৭৫ লাখ রুপি। খবর ভারতীয় গণমাধ্যমের।

শুটিং ইউনিটের একটি সূত্র জানায়, শুটিংয়ের শেষ দিনে কীর্তি সুরেশ বেশ আবেগপ্রবণ ছিলেন। যাদের কারণে তিনি এ সিনেমায় তার সেরাটা দিতে পেরেছেন, তাদের তিনি কিছু দিতে চেয়েছিলেন। এ কারণে শুটিং ইউনিটের প্রত্যেককে তিনি একটি করে স্বর্ণমুদ্রা উপহার দেন।

এ সিনেমায় ভেনেলা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কীর্তি সুরেশের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা ন্যানিকে।

এ সিনেমায় আরও অভিনয় করছেন- দীক্ষিত শেঠি, সামুথিরাকানি, সাই কুমার, জারিনা ওয়াহাব প্রমুখ। ৩০ মার্চ তেলেগুর পাশাপাশি হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।

‘দাসারা’ সিনেমাটি তেলেঙ্গানার সিঙ্গারেনি কয়লাখনির শ্রমিকদের কাহিনীর ভিত্তিতে নির্মিত। নির্মাণ করেছেন পরিচালক শ্রীকান্ত ওধেলা। সিনেমাটির সংগীতায়োজন করেছেন সন্তোষ নারায়াণন এবং সিনেমাটোগ্রাফি করেছেন সত্যেন সুরিয়ান।

কীর্তি সুরেশ তামিল, তেলেগু, মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit