রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

আশুলিয়ায় অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেফতার-২ 

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১১৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চাঞ্চল্যকর চালককে খুন করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন পুলিশ। মঙ্গলবার রাতে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জামাল শিকদার দুই আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে সাভার সেনানিবাসের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ গেটের উল্টোদিকের ডোবা থেকে মাথায় আঘাতের চিহ্নসহ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবার শনাক্তের পর জানা যায় লাশটি সাভারের রিকশাচালক ইমাম হোসেনের (৪৬)। এর আগে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে ২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ইমাম হোসেনের পরিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এরপরে ৮ই ফেব্রুয়ারি অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেন পুলিশ। 
গ্রেপ্তারকৃতরা আসামীরা হলেন—আশুলিয়ার কুরগাঁও এলাকার সুজন মুন্সী, আশুলিয়ার কাঠগড়া এলাকার সোলাইমান, খোরশেদ ও সেলিম। পরে সুজন মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সুজন মুন্সীর দেওয়া তথ্যমতেই সোমবার রাসেল ও স্বপনকে গ্রেপ্তার করা হয়। বগুড়া জেলার সোনাতলা থানার শিচারপাড়া গ্রামের মোঃ রাসেল রানা (২৬) ও ঢাকার কামরাঙ্গিরচর আমিনবাগ এলাকার মোঃ স্বপন (৩৭)। সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জামাল শিকদার বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য। এ চক্রের বাকিদের তথ্য খুঁজে বের করার জন্য এবং তাদের কাছ থেকে লুটের রিকশা উদ্ধার করার জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত দুই আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit