মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সুখবর দিলেন শাকিব-বুবলী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : বহুদিন পর ভক্তদের সুখবর দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও তার জীবনসঙ্গী শবনম বুবলী। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। 

মঙ্গলবার বিকালে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া ও শাকিব খানের পেজ থেকে দেওয়া একটি পোস্টে জানানো হয়, ঈদ মাতাতে আসছে ‘লিডার’।

লিডারের প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘লিডার আমিই বাংলাদেশ’ দর্শকদের কাছে হবে পূর্ণাঙ্গ বিনোদন ও মানসম্পন্ন সিনেমা। সিনেমাটি ঈদে বাংলাদেশসহ আন্তর্জাতিক থিয়েটারে একযোগে শুভ মুক্তি পেতে যাচ্ছে।

এর আগে গেল ২৬ ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় সিনেমাটি। তপু খানের পরিচালনায় এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বুবলী। 

কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, এলআর সীমান্ত, সুব্রত।

 

 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit