বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

আখাউড়ায় গোয়াল গাঙ্গাইল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ”মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গাঙ্গাইল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে এলাকার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে গোয়াল গাঙ্গাইল পশ্চিম পাড়া হাজী মোঃ শাহাজ আলী মিয়া’র বাড়ি প্রাঙ্গণে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেন সুমন। সংগঠনে সদস্য আলিফ মোহাম্মদ বাদল মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক। এসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, উপদেষ্টা মোঃ আবুল খায়ের, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হারুন মিয়া, মোঃ ছায়েদ মিয়া, মোঃ বাবুল মিয়া, হাজ্বী শাহাজ আলী মিয়া, মোঃ জয়দুল হোসেন, মোঃ বড়সাদ চৌধুরী সহ আরো অনেকে। 
জানা গেছে পবিত্র মাহে রমজান উপলক্ষে গোয়াল গাঙ্গাইল প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবছরও এলাকার গরীব অসহায় প্রায় শতাধিক পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করে, বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, তেল, পিয়াজ, আলু, ডাল, খেজুর, ছোলা, বুট, মুড়ি ইত্যাদি। এ সময় বক্তারা বলেন, গোয়াল গাঙ্গাইল প্রবাসী কল্যাণ সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে এলাকার দুস্থ, গরিব ও অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, এই সকল কার্যক্রম সফল করতে দেশ ও প্রবাস থেকে যারা সর্বাত্মক সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী। এছাড়াও মানুষের কল্যাণে সব ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit