বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ব্যাটারি চালিত যানবাহনের অতিরিক্ত রেকার বিল ও হয়রানি বন্ধে স্মারকলিপি প্রদান

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ব্যাটারি চালিত যানবাহনের অতিরিক্ত রেকার বিল ও হয়রানি বন্ধের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (২১মার্চ) বিকাল ৪টায় উপশহরস্হ মহানগর উপ পুলিশ কমিশনার ট্রাফিক এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল, অন্যান্যনের মধ্যে কাওছার আহমদ, হারুন মিয়া, শহীদ আহমদ, জাহেদ আহমদ, বেলাল হোসেন, খোকন মিয়া প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারাদেশে প্রায় ৫০ লক্ষ শ্রমিক ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহনের সাথে যুক্ত। রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে ‘থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১’এর আলোকে সরকার ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দিতে যাচ্ছে। তাছাড়া মহামান্য সুপ্রীম কোর্ট বিগত ০৪/০৪/২০২২ইং ও ২৫/০৪/২০২২ইং তারিখে ২টি পৃথক আদেশে বলেছেন ‘মহাসড়ক’ ছাড়া দেশের সর্বত্র ব্যাটারি চালিত যানবাহন চলাচল করতে পারবে। সরকার যখন ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল এবং সারাদেশে যখন স্বাভাবিক ভাবেই এসব যানবাহন চলছে ঠিক তখন সিলেট নগরীতে প্রায় ১০হাজার ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিক নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন।

উপরোক্ত প্রতিবন্ধকতার প্রেক্ষিতে ২দফা দাবি স্মারকলিপিতে উল্লেখ করা হয়। দাবিসমূহঃ

১। সিলেট নগরীর ১০হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকসহ নির্ভরশীল ৫০হাজার মানুষ, ক্রমবর্ধমান বেকারত্বও নগরীর সাধারণ নাগরিকদের স্বাভাবিক চলাফেরার স্বার্থে ব্যাটারি চালিত থ্রী-হুইলার যানবাহন শ্রমিকদের হয়রানি-উচ্ছেদ-অযথা রেকার বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
২। ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল পূর্বের ন্যায় ৫০০টাকার মধ্যে নির্ধারণ করা।
উপরোক্ত দাবি সমূহ বাস্তবায়নে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর সুচিন্তিত, মানবিক, বিজ্ঞান সম্মত সিদ্বান্তের প্রত্যাশা করা হয়।

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit