বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৮৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে মঙ্গলবার বিকেলে বিদ্যুৎস্পর্শে কবির মিয়া (২৮) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। নিহত কবির মিয়া একই উপজেলার মজলিশলুর ইউনিয়নের আনন্দপুরের জারু মিয়া ছেলে।কবিরের সহকর্মীরা জানান, বৃষ্টির মধ্যেই উত্তর সুহিলপুরের একটি বাড়িতে ভবন নির্মাণ কাজ চলছিল। সেখানে ঢালাই কাজ করতে একটি মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে যায় কবির। এ সময় বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করা হয়।

কবিরের পিতা মো. জারু মিয়ার অভিযোগ, বৃষ্টির মধ্যেই বিদ্যুতের তার লাগাতে ছেলেকে জোর করেন নির্মাণাধীন ভবন মালিক। আর এতেই তার ছেলে প্রাণ হারান বলে তিনি জানতে পারেন। এ জন্য তিনি ভবন মালিককে দায়ী করেন।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার দ্বিতীয় কর্মকর্তা (উপ-পরিদর্শক) মো. ইমাম হাসান জানান, বিদ্যুৎস্পর্শে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি আমরা জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/২২ মার্চ ২০২৩,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit